পর্দা অমান্যকারী ইমাম
প্রশ্ন
জনৈক ইমাম সাহেব অনেক মহিলার সাথে কথাবার্তা বলেন। মক্তবে বয়স্কা ছাত্রীদেরকে কুরআন শিক্ষা দেন। তিনি ঝাড়-ফুকের ব্যবসা করেন। বেপর্দা অনেক যুবতী মেয়েও ইমাম সাহেবের সাথে বেপর্দা খোলা-মেলা সাক্ষাৎ করে ও তদবীর গ্রহণ করে। এমতাবস্থায় তার পিছনে নামায আদায় করা ঠিক হবে কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে পুরুষের জন্য বেগানা মহিলা হতে পর্দা করা ফরয। সুতরাং তাদের সাথে কথাবার্তা বলা ও দেখা সাক্ষাৎ করা হারাম। বর্ণনা মুতাবিক উক্ত ইমাম সাহেব ফাসিক। তার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী এবং তাওবা করে সংশোধন হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য ইমামতী করাও মাকরূহে তাহরীমী। তেমনিভাবে মসজিদ কমিটির পক্ষে তাকে ইমাম হিসেবে বহাল রাখাও মাকরূহে তাহরীমী। [প্রমাণ: সূরা নূর: ৩০, মিশকাত ২:২৬৯ # মিশকাত শরীফ ১:২০ # ফাতাওয়ায়ে শামী ১/৫৬০ # আহসানুল ফাতাওয়া ৩:৩২০ # কাযীখান ১:৯১ #রদ্দুল মুহতার ১:৫৬০]