তারাবীহের নামাযে কিরাআত পড়ার মুস্তাহাব তরীকা কি?

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

তারাবীহের নামাযে সূরায়ে ফাতিহা মিলিয়ে পড়বে না কিভাবে পড়বে? এবং উভয় রাক’আত কিরাআতের ব্যাপারে সমান রাখবে না ছোট বড় করা যাবে?

উত্তর

তারাবীহের নামাযে অন্যান্য মুস্তাহাবের ন্যায় সূরায়ে ফাতিহা মুস্তাহাব তরীকায় আদায় করা উচিত। অর্থাৎ সাত আয়াত সাত শ্বাসেই পড়বে। কেননা তারাবীহের নামাযেও তাড়াহুরা করা , আঊজুবিল্লাহ , বিসমিল্লাহ বর্জন করা , স্থিরতা রক্ষা না করা মাকরুহ। সে হিসেবে সূরায়ে ফাতিহা মিলিয়ে না পড়ে ধীরস্থির ভাবে সাত শ্বাসেই পড়া উত্তম।

[প্রমাণঃ দুররে মুখতার ১:৫২৩ # ফাতাওয়ায়ে দারুল উলুম, ৪:২৫৭]

তারাবীহের নামাযেও উভয় রাক’আত সমান রাখা মুস্তাহাব।অবশ্য মাঝে মধ্যে এর ব্যতিক্রম হওয়ায় কোন অসুবিধা নেই। তবে এরুপ অভ্যাসে পরিণত করা মুস্তাহাবের খেলাফ হবে।

[প্রমাণঃ রহীমিয়া৪:৩৯২ # মাহমূদিয়া১৪:২০১]

তারাবীহের নামাযে কিরাআত পড়ার মুস্তাহাব তরীকা কি? | ইসলামী যিন্দেগী