মাসাইল
১০০%
রোযা অবস্থায় ভুলে স্ত্রী সহবাস করা
প্রশ্ন
জনৈক ব্যক্তি রমাযান মাসে দিনের বেলা সহবাসে লিপ্ত হয়ে বীর্যপাত হওয়ার পূর্বেই পৃথক হয়ে গেছে। এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি?
উত্তর
যদি কেউ রমাযান মাসে রোযা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাসে লিপ্ত হয়, তাহলে তার রোয়া ভেঙ্গে যাবে চাই বীর্যপাত (ইনযাল) হোক বা না-ই হোক এবং তার উপর রোযা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কাযা স্বরুপ তো একটি রোযা রাখতে হবে আর রোযার কাফফারা হল-একাধারে দুই মাস রোযা রাখতে হবে, মধ্যখানে একটা ভাঙ্গলে আবার শুরু থেকে দুই মাস রাখতে হবে। শারীরিক অক্ষমতার দরুণ একাধারে দুই মাস রোযা রাখা সম্ভব না হলে, ষাটজন মিসকীনকে একদিন দু’বেলা পেট ভরে খানা খাওয়াতে হবে, অথবা একজন মিসকীনকে ষাট দিন দু’বেলা করে খানা খাওয়াবে।
[প্রমাণঃ হিদায়া ১:২১৯# দুররে মুখতার ২:৩৯৪# বাযযাজিয়া ৪:১০৩]