বিবাহ

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি এক মেয়েকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করলাম এখন সে যদি বলে কবুল বা আলহামদুলিল্লাহ তাহলে কি বিয়ে হয়ে যাবে ?

উত্তর

যদি দুইজন প্রাপ্ত বয়স্ক মুসলমান পুরুষ সাক্ষির সামনে এমনটি করে থাকে, এবং উভয় সাক্ষীদ্বয় স্বকর্ণে প্রস্তাব ও কবুলটি উক্ত মজলিসে থেকেই শ্রবণ করে থাকে, তাহলে বিয়ে হয়ে যাবে।

فىالدرالمختار– ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أوحروحرتين ( مكلفينسامعينقولهمامعا ) (الدرالمختار ،كتابالنكاح،-3/9)

বিবাহ | ইসলামী যিন্দেগী