কোন কাজকে হারাম বললে
প্রশ্ন
দৈনন্দিন কথাবার্তায় আমরা অনেকে বলে থাকি যে, আমার জন্য এ জিনিষটা হারাম বা আমার জন্য এ কাজটা হারাম অথবা বলে থাকি, ঐ জিনিষ হারাম ও খাবোনা বা এ কাজটা হারাম ও করবোনা। এরপর যদি সেই কাজটি করি বা সেই জিনিসটা খাই, এতে কাফফারা ওয়াজিব কি না?
উত্তর
প্রথম দু’বাক্য যেভাবে হারাম শব্দ ব্যবহার করা হয়েছে, এভাবে হারাম শব্দের ব্যবহার দ্বারা শরী‘আতের দৃষ্টিতে কসম সাব্যস্ত হয়। উদ্দিষ্ট বস্তু হালাল-হারাম, যাই হোক না কেন। যেমন, কেউ বললো, সিনেমা দেখা আমার জন্য হারাম। এরপর সে যদি কখনো সিনেমা দেখে, তাহলে সে মন্দ কাজ সিনেমা দেখার জন্য গুনাহগার তো হবেই সাথে সাথে কসম ভাঙ্গার দায়ে সে দায়ী হবে। এজন্য তাকে কসমের কাফফারা আদায় করতে হবে। এমনিভাবে যদি বলে, এ জিনিসটা আমার জন্য হারাম। এরপর যদি সে তা খায়, তবে কসম ভঙ্গের দরুন কাফফারা দিতে হবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৫:৪৯৫, দুররুল মুখতার ৩:৬৫, আহসানুল ফাতাওয়া ৫:৪৯৩]
পরবর্তী বাক্যদ্বয়ে হারাম শব্দের উল্লেখে কসম সাব্যস্ত হবে না। কারণ এর দ্বারা স্বাভাবিকাভাবে কথার দৃঢ়তা প্রকাশই উদ্দেশ্য হয়ে থাকে। তবে এমন না বলাই উচিৎ। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৫:৪৯৩]