মাসাইল
১০০%
বেলা উঠার পর ফজরের নামায পড়া
প্রশ্ন
বেলা উঠার পরে ফজরের নামায পড়ার হুকুম কি?
উত্তর
নামায কাযা হয়ে গেলে যখনই স্মরণ হবে তখনই তা কাযা করবে। বিনা উযরে দেরী করা জায়িয নয়। তাই ফজরের নামায কাযা হয়ে গেলে বেলা উঠার পর পড়বে এবং কাযার নিয়্যত করবে। তবে ঐ দিন দ্বি-প্রহরের পূর্বে পড়লে সুন্নাতেরও কাযা পড়বে। আর যদি দ্বি-প্রহরের পরে পড়ে বা অন্য কোন দিন পড়ে তাহলে শুধু ফরয এর কাযা পড়বে। [প্রমাণ: ফাতাওয়া আলমগীরী ১:১২১ # ফাতাওয়া শামী ২:১৫ # হিদায়া ১:১৫২]