মসজিদে দ্বিতীয় জামা’আত

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

জামে মসজিদের ভিতরে দ্বিতীয়বার জামা’আত করা জায়িয আছে কি-না?

উত্তর

মসজিদ যদি নির্দিষ্ট কোন মহল্লায় অবস্থিত না হয় বরং রাস্তা-ঘাটের পার্শ্বে কিংবা হাট-বাজারের মসজিদ হয় যার ইমাম মুআযযিন কিংবা মুসল্লি নির্ধারিত না থাকে, অথবা মসজিদটি কোন এক মহল্লায় অবস্থিত বটে কিন্তু সেখানে প্রথম জামা’আত অন্য মহল্লার লোকেরা করেছে, অথবা মহল্লাবাসিই প্রথম জামা’আতে করেছে; কিন্তু আযান ছাড়াই তারা করেছে। উপরোল্লিখিত তিন সুরতে দ্বিতীয় জামাআত করা (যদিও তা আযান ইকামতসহ হোক) সর্বসম্মতিক্রমে জায়িয।

এছাড়া অন্য যে কোন সুরতে শরঈ মসজিদে দ্বিতীয় জামাআত করা মাকরূহে্ তাহরীমী। [আল্-মাবসুত লিস সারাখসি ১:১৩৫-১৩৬, আসারুসসুন্নাহ ৩২৪, ফাতাওয়া শামী ১:৫৫২, আহসানুল ফাতাওয়া ৩:৩২২]

يكره تكرار الجماعة في مسجد محلة بأذان وإقامة ، إلا إذا صلى بهما فيه أولا غير أهله، لو أهله لكن بمخافتة الأذان ، ولو كرر أهله بدونهما أو كان مسجد طريق جاز إجماعا ؛ كما في مسجد ليس له إمام ولا مؤذن ويصلي الناس فيه فوجا فوجا ، (رد المحتار:4/ 218)

মসজিদে দ্বিতীয় জামা’আত | ইসলামী যিন্দেগী