ভূমিকম্পের সময় করণীয়

আহলে হক মিডিয়া৮ জানুয়ারি, ২০২৪সুন্নত, দু‘আ দুরূদ ও যিকির

প্রশ্ন

প্রায় সব জায়গায় দেখা যায় ভূমিকম্প হলে অনেকে আজান দেয়। এ সময় আজান দেওয়া কি রাসূল ﷺ এর আমল হতে প্রমাণিত? নাকি শরী‘আতনুসারে এ সময় অন্য কোন আমল করা উচিত? জানালে কৃতজ্ঞ হব। জাজাকুমুল্লাহ।

উত্তর

ভূমিকম্পের সময় আযান দেয়ার কোন প্রমাণ হাদীসে বিদ্যমান নেই। তবে বিপদের সময় নফল নামায পড়ার কথা হাদীসে বর্ণিত হয়েছে। সেই হিসেবে ভূমিকম্প যেহেতু একটি মুসিবত ও বিপদ। তাই এ সময় নফল নামায পড়া যায়। দুআ ও ইস্তিগফার করে আল্লাহর পানাহ চাইবে। এটাই সুন্নাহ সম্মত তরীকা। আযান দেবার কথা বর্ণিত নেই। তাই আযান দেয়া থেকে বিরত থাকা উচিত।

فتح الباري لابن حجر (2 / 521)

فأراد المصنف أن يبين أنه لم يثبت على شرطه في القول عند الزلازل ونحوها شيء (فتح البارى لابن حجر-2/521)

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 183)

 (صلى الناس فرادى) في منازلهم تحرزًا عن الفتنة (كالخسوف) للقمر (والريح) الشديدة (والظلمة) القوية نهارًا والضوء القوي ليلًا (والفزع) الغالب ونحو ذلك من الآيات المخوفة كالزلازل (الدر المختار مع رد المحتار-2/183)

ভূমিকম্পের সময় করণীয় | ইসলামী যিন্দেগী