রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হবে কি-না ?
প্রশ্ন
রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হবে কি-না ?
উত্তর
চোখে ওষুধ ব্যবহার করলে রোযা ভঙ্গ হয় না। চোখের ওষুধ ব্যবহার রোযা ভঙ্গের কোন কারণের মাঝে পড়ে না। ঐ লোক যদি বলে যে, রোযা ভেঙ্গে যায়, তাহলে তাকে বলুন হাদীস দিয়ে দলীল পেশ করতে। যে হাদীসে বলা আছে যে, চোখে ওষুধ দিলে রোযা ভঙ্গ হয়ে যায়। কোন কিছু অস্বিকার করতে দলীল দিতে হয় না। বরং দাবী করলে দলীল দিতে হয়।
কারণ, মাশহুর হাদীস আছে যে, البينة على المدعى তথা দলীল দেয়া দাবীকারীর যিম্মায়। [জামে তিরমিজী, হাদীস নং-১৩৪১]
সুতরাং যিনি দাবী করছেন যে, চোখে ওষুধ ব্যবহার করলে রোযা ভঙ্গ হয়, তার উচিত দলীল পেশ করা যে, কোন হাদীসের দলীলের ভিত্তিতে রোযা ভঙ্গ হয়? তা পেশ করা। আশা করি বুঝতে পারছেন। আমরা ভঙ্গ হওয়ার কোন কারণ পাই না, বা ভঙ্গ হবার সম্পর্কিত কোন হাদীস নেই বলেইতো বলি যে, রোযা ভঙ্গ হয় না। সুতরাং আমাদের কাছে হাদীসের দলীল চাওয়াটা অনর্থক কাজ। বরং তার উচিত সহীহ হাদীসের দলীল পেশ করা।
طعم الكحل أوالدهن….لا يفطر الخ (الفتاوى الهندية-1/199)
وأماإذااكتحلأوأقطربشيئمنالدواءفىعينهلايفسدالصومعندنا،وإنوجدطعمذلكفىحلقه (الفتاوىالتاتارخانية-3/379،رقم-4630