মাসাইল
১০০%
মামার শালীকে বিবাহ করা
প্রশ্ন
মামার অধীনে মামী থাকা অবস্থায় মামীর বোন অর্থাৎ মামার শালীকে আমি বিবাহ করতে পারবো কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে মামী মামার স্ত্রী থাকার অবস্থায়ও তার বোন অর্থাৎ মামার শালীকে আপনি বিবাহ করতে পারবেন। এতে শরী‘আতে কোন প্রকার নিষেধাজ্ঞা নেই। কারণ, পবিত্র কুরআনে যেই ১৪ স্তরের লোকদের সাথে বিবাহ হারাম করা হয়েছে, মামার শালী তাদের আওতাভুক্ত নয়। তাই সর্ব অবস্থায় তাকে বিবাহ করা জায়িয আছে।
[প্রমাণ তাফসীরে মা‘আরিফুল কুরআন, সূরা নিসা ২৩ #তাফসিরে মাযহারী ২:২৬৩]