অর্ধ রেশমী কাপড় পরিধানের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

রেশমী কাপড়ের সাথে যদি অন্য কোন সুতা মিশ্রিত থাকে, তবে সে কাপড় পড়া জায়েয হবে কি না?

উত্তর

যখন কোন কাপড় রেশমী সুতা ও অন্য কোন সাধারণ সুতার মিশ্রণে তৈরি করা হয়, তখন ঐ কাপড়ের বুননের দিক অর্থাৎ, প্রস্থের দিক ধর্তব্য হবে।

অর্থাৎ, প্রস্থের দিকের বা বুননের দিকের সুতা রেশমী হলে, কাপড়টি রেশমী কাপড়ের হুকুম রাখবে এবং তা পুরুষের জন্য ব্যবহার করা হারাম হবে। আর যদি বুননের সুতা রেশমী ব্যতিত অন্য সুতা হয়, তাহলে ঐ কাপড় পুরুষের জন্য ব্যবহার করা জায়েয হবে। (প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া-৪:১২৭, হিদায়া ৪:৪৫৬)