টুপি, রুমাল ও পাগড়ী পরার তরীকা
প্রশ্ন
(ক) রাসূল ﷺ কিভাবে মাথা ঢাকতেন? বিভিন্ন ধরনের টুপি, রুমাল ও পাগড়ীর মধ্যে সুন্নাত তরীকায় মাখা ঢেকে নামায আদায় করার সর্বোত্তম পদ্ধতি কোনটি?
উত্তর
ইসলামের দৃষ্টিতে এমন টুপি পরিধান করা সুন্নাত-যা মাথার সাথে মিশে থাকে। রাসূল ﷺ ও সাহাবাহে কিরাম রা. নামাযে ও নামাযের বাইরে টুপি পরিধান করেছেন। বহু হাদীসের মথ্যে টুপির কথা উল্লেখ রয়েছে। হুযুর ﷺ আদেশ করেছেন যে, তোমরা পাগড়ীর নীচে টুপি পরিধান কর। কেননা, মুসলমান ও মুশরিকদের পাগড়ী পরিধানের মধ্যে পার্থক্য হচ্ছে যে, মুশরিকরা পাগড়ীর নীচে টুপি পরিধান করে না। আর মুসলমানগণ পাগড়ীর নীচেও টুপি পরেন। (তিরমিযী শরীফ-১:২১০)
তারাবানী শরীফের রেওয়ায়েত দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, রাসূল ﷺ-এর টুপি মাথার সাথে মিশে থাকতো। অতএব, যে প্রকার টুপি হোক না কেন, মাথার সাথে মিশে থাকলেই সুন্নাত আদায় হবে। তবে এতটুকু খেয়াল রাখা জরুরী যে, বিধর্মীদের সাথে সামঞ্জস্য যেন না হয়। আর পাগড়ী পরা আরো ভাল। তবে তখন পাগড়ীর নীচে টুপিও পরতে হবে।