কুরআন শরীফ আগুনে পুড়ে ফেলা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরআন ও তাফসীর, বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

ছেঁড়া, কাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ কি করতে হবে? তা হিফাযতের উদ্দেশে আগুনে পুড়ে ফেলা জায়িয আছে কি-না?

উত্তর

হিফাযতের উত্তম নিয়ম এই যে, ঐগুলোকে কোন পবিত্র কাপড়ে জড়িয়ে উপর দিয়ে বাঁশের চালা দিয়ে গোরস্থানে বা এমন স্থানে দাফন করবে, যেখানে সাধারণতঃ লোকজন চলা ফেরা করে না। আর যদি কেউ ছেঁড়া-ফাটা কুরআন শরীফ হিফাজত করার নিয়্যতে আগুনে পুড়িয়ে ফেলে এবং ছাইগুলো পাক পানিতে ফেলে দেয়, তাহলে সেটাও জায়িয আছে। সুতরাং, হিফাযতের লক্ষ্যে ছেঁড়া-ফাটা কুরআন শরীফ কেউ পুড়িয়ে ফেললে, তাতে সে শরী‘আতের দৃষ্টিতে অপরাধী বা গুনাহগার সাব্যস্ত হবে না। তবে এমন না করে প্রথম পদ্ধতি অবলম্বন করাই ভাল। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ৪৫৫-৫৬, মাহমূদিয়া ১৪:২২, বুখারী ২:৭৪৬]