চাচাত বোনকে ইসলামের দাওয়াত দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫দাওয়াত ও তাবলীগ, মেয়েদের বিষয়, মহিলাদের বিষয়

প্রশ্ন

চাচাত বোনের সাথে সরাসরি কথা বলা, এমনকি চিঠির মাধ্যমে তাকে ইসলামের দাওয়াত দেয়া জায়েয হবে কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে চাচাত বোনের সাথে পর্দা করা ফরয। সুতরাং, একান্ত প্রয়োজন ব্যতীত তার সাথে কথাবার্তা বলা নাজায়েয। তবে ফিৎনার আশংকা না থাকলে পর্দার বিধান রক্ষা করে দাওয়াত দেয়া যেতে পারে। (#সূরা নূর-৩১, #তাফসীরে মাযহারী-৬:৪৯৭-৫০২)