খুৎবা চলাকালীন সময় দুরূদ শরীফ ইত্যাদি পড়া

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

কোন কোন লোকের মুখে শুনি যে, ইমাম জুমু’আর দিন খুৎবা দেওয়ার জন্য মিম্বরে উঠলে হুজুর ﷺ-এর নাম আসলেও কোন প্রকার দরূদ পড়া যাবে না। এর বাস্তবতা জানিয়ে বাধিত করবেন।

উত্তর

খুৎবা যেহেতু নামাযের মত ইবাদত এবং খুৎবার সময় নামায-কালাম এমনকি আমর বিল মারূফ, নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) ও নিষিদ্ধ এবং এর দ্বারা জুমু’আর ফযীলত বাতিল হয়ে যায়। এই সহীহ হাদিসের কারণে খুৎবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শুনলে দিলে দিলে দরূদ পড়ে নিবে , কিন্তু মুখে উচ্চারণ করে পড়বে না।

দরূদ পড়ে নবী ﷺ -এর মহাব্বত তো প্রকাশ করতেই হবে। তবে তা নিজের মর্যী মত নয়। বরং শরীয়তের নির্দেশ মত।

[প্রমানঃ ফাতাওয়া শামী, ২:১৫৮ # আহসানুল ফাতাওয়া ২:১৫৯ # ফাতাওয়া রহীমিয়া ৫:২৮ # আহসানুল ফাতাওয়া ৪:১১৩পৃ:]

খুৎবা চলাকালীন সময় দুরূদ শরীফ ইত্যাদি পড়া | ইসলামী যিন্দেগী