শারীরিক ব্যাথা দূর করার দু‘আ
প্রশ্ন
শারীরিব ব্যাথা দূর করার কি দু‘আ?
উত্তর
নিচের দু‘আটি নিয়মিত আমল করুন।
"اَعُوْذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهٖ مِنْ شَرِّ مَا أِجِدُ وَأُحَاذِرُ"
অর্থ : আল্লাহ প্রতাপ ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি এবং ঐ বস্তু হতে, যা অনুভব করছি ও আশংকা করছি, তার অনিষ্ট থেকে।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ السُّلَمِيَّ، أَخْبَرَهُ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ عُثْمَانُ وَبِي وَجَعٌ قَدْ كَادَ يُهْلِكُنِي قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " امْسَحْهُ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ وَقُلْ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ " . قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا كَانَ بِي فَلَمْ أَزَلْ آمُرُ بِهِ أَهْلِي وَغَيْرَهُمْ .
আব্দুল্লাহ কা’নবী রহ. .... উসমান ইবনে আবুল আস রাযি. থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ ﷺ এর নিকট এসে তার পেটের ব্যথার কথা বলেন। উসমান রাযি. বলেন, ব্যথায় আমাকে অস্থির করে তুলেছে। রাবী বলেন, তখন নবী ﷺ বলেন, তুমি তোমার ব্যথার স্থানকে ডান হাত দিয়ে সাতবার মাসাহ কর এবং বলঃ আঊযু বি–ইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররিমা– আজিদু।
রাবী উসমান রাযি. বলেন, আমি এ রূপ করার সাথে সাথেই আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি আমার পরিবার–পরিজন ও অন্যান্যদেরকে এরূপ করার নির্দেশ দেই।