মাসাইল
১০০%
পিতা-মাতার আদেশে পর্দা ভঙ্গ করা
প্রশ্ন
আমার পিতা-মাতা বেপর্দাভাবে আমাকে হাইস্কুলে দিতে চায়। কিন্তু আমি পর্দা ভঙ্গ করে হাইস্কুলে যেতে চাই না। তাই এ অবস্থায় পিতা-মাতার কথা না মানলে গুনাহ হবে কি-না?
উত্তর
বালেগা মহিলাদের জন্য পর্দা করা ফরয। পিতা-মাতা বা কোন মানুষের কথার কারণে আল্লাহর নির্দেশ অমান্য করা জায়েয নয়। এ সম্পর্কে হাদীসে এসেছে যে, “আল্লাহকে অসুন্তুস্ট করে কোন বান্দাকে খুশী করা জায়েয নয়”।
তাই এ অবস্থায় পর্দা ভঙ্গ করে হাইস্কুলে যাওয়া জায়েয হবে না। তবে যে কোন হিকমতের মাধ্যমে পিতা-মাতাকে স্বীয় মতের উপর রাজী করাবে। যদি অগত্যা পিতা-মাতা রাজি নাই হন তাহলে তাদের নির্দেশ এ ব্যাপারে না মানলে গুনাহগার হতে হবে না। (মিশকাত শরীফ-৩১৯, তাফসীরে কুরতুবী-৯:২৬৬, আবু দাঊদ-২:৫৫৯)