মাসাইল
১০০%
নামাযের মধ্যখানে বিদ্যুত চলে গেলে মুকাব্বির হওয়া
প্রশ্ন
ইমাম সাহেব মাইকে নামায শুরু করেছেন। নামায এক রাকা’আত পড়ার পর বিদ্যুত চলে গেল। পরে পিছনে মুআযযিন সাহেব মুকাব্বির হলেন এবং কয়েকবার তাকবীর জোরে বললেন। পরে আবার বিদ্যুত এসে গেল। তখন মুআযযিন সাহেব জোরে তাকবীর বলা বন্ধ করে দিলেন। এতে মুআযযিন সাহেবের নামাযের কি কোন ক্ষতি হবে?
উত্তর
বিদ্যুত চলে যাওয়ায় মুআযযিন সাহেবের তাকবীর বলতে এবং পুনঃ বিদ্যুত আসায় তাকবীর বন্ধ করাতে নামাযের কোন ক্ষতি হবে না। কারণ, আকস্মিক জরুরতের কারণে তা করতে হয়েছে। আর তা নামায ভঙ্গ বা নামায মাকরূহ্ হওয়ার কোন কারণের আওতায় পড়ে না। তবে উত্তম হল মাইক ছাড়া সাদাসিদা ভাবে সুন্নাত তরীকায় নামায পড়া এবং বড় জামাআতে সম্পূর্ণ নামাযে মুকাব্বিরী করা।