ঈদের পূর্বে কুরবানী

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

ঈদের নামাযের পূর্বে কুরবানীর করা জায়িয আছে কি?

উত্তর

যে এলাকায় বা শহরে জুমু‘আ ও ঈদের নামায পড়া হয়, সেখানে ঈদের নামাযের পূর্বে অর্থাৎ উক্ত এলাকার কোথাও ঈদের নামায না হয়ে থাকলে, কুরবানী করলে উক্ত কুরবানী জায়িয হবে না। যদি কেউ এরুপ করে ফেলে, তাহলে ঈদের নামাযের পরে তার দ্বিতীয় আরেকটি জানোয়ার কুরবানী করতে হবে। তবে যদি ছোট গ্রাম হয়, যেখানে জুমু‘আ বা ঈদের নামায হয় না, সেখানে ১০ তারিখে সুবহে সাদিকের পরে কুরবানী করতে পারে। এমনিভাবে যদি প্রথম দিনে কোন বৃষ্টি-বদলা বা উযরের কারণে ঈদের নামায পড়তে না পারে, তবে ঈদের নামাযের ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে কুরবানী দুরস্ত হবে।

[প্রমাণঃ জাওয়াহিরুল ফিকাহ ১:৪৪৯]

ঈদের পূর্বে কুরবানী | ইসলামী যিন্দেগী