মসজিদের জন্য ধর্ম মন্ত্রালয়ের অনুধান গ্রহণ করা
প্রশ্ন
আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে আর্থিক অনুধান প্রদান করা হয়। এ অর্থ মসজিদ ফান্ডে গ্রহণ করা জায়িয হবে কিনা?
উত্তর
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় মসজিদসমূহের যে অর্থ প্রদান করা হয়, তা মসজিদে কমিটি বা মুতাওয়াল্লীর জন্য গ্রহণ করা এবং তা মসজিদে যে কোন উন্নতির কাজে ব্যবহার করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয হবে। কারণ - এ অর্থটা রাষ্ট্রের সম্পদ। আর রাষ্ট্রীয় বা ধর্মীয় যে কোন উন্নতির কাজে বৈধ পন্ধায় ব্যবহার করা যায়। কাজেই উক্ত টাকা হারাম বা নাজায়িয হওয়ার কোন কারণ নেই। শুধু সন্দেহের কারণে কোন অর্থ সম্পদকে হারাম ফাতাওয়া দেয়া যায় না। হাদীসে শরীফ বিনা দলীল খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের টাকা হারাম হওয়ার ব্যপারে আপনার নিকটে কোন দলীল থাকলে, তা পেশ করতে পারেন। তখন আমরা যাঁচাই করে সিদ্ধান্ত দেবো। হিজরী ১৭ (সতের) সনে ২য় খলীফা হযরত উমর রা. মসজিদে নব্বী ﷺ কে রাজকোষের টাকা দ্বারা বাড়িয়েছেন। এমনিভাবে তৃতীয় খলীফা হযরত উসমান রা. হিজরী ২৬ সনে রাজকোষের টাকা দ্বারা কিছু জমিন ক্রয় করে মসজিদে হারাম (বাইতুল্লাহ শরীফ) সম্প্রসারণ করেছেন। [প্রমাণঃ তারীখুল খুলাফা (উর্দু) ১৬৭,১৯৭]