কবীরা গুনাহের পর তাওবা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরআন ও তাফসীর, বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

জনৈক ব্যক্তি অনেক কবীরা গুনাহ করেছে। কিন্তু উক্ত ব্যক্তি বর্তমানে তাওবা করে মহান আল্লাহর নির্দেশিত পথে চলার ইচ্ছা পোষণ করেছে। এমতাবস্থায় তার কিভাবে তাওবা করতে হবে এবং তার কোন কোন আমল বেশী করতে হবে।

উত্তর

কুরআন-হাদীসের পরিভাষায় তাওবা বলা হয় বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে অন্তরে দৃঢ় সংকল্প করাকে। কোন ব্যক্তি যদি খালেস অন্তরে এভাবে তাওবা করে তাহলে আল্লাহ তা‘আলা তার সকল গুনাহ ক্ষমা করে দেন। তবে যে সব গুনাহের কাযা আছে যেমন নামায, রোযা, যাকাত, ইত্যাদির কাযা হিসাব করে আদায় করা জরুরী।

তাওবা করার পর করনীয় কাজ হল সহীহ ঈমান নিয়ে টিকে থাকার জন্য তাবলীগ জামা’আত এর সাথে সম্পর্ক রাখা, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় সময় লাগানো, হক্কাণী উলামায়ে কিরাম ও বুযুর্গানে দ্বীনের সাথে যোগাযোগ রাখা এবং কারো হক জিম্মায় থাকলে সেগুলো পরিশোধ করে দেয়া বা তাদের থেকে ক্ষমা করিয়ে নেয়া। [সূরা যুমার ৫৩, মিশকাত শরীফ ১:২০৬]

قُلۡیٰعِبَادِیَالَّذِیۡنَاَسۡرَفُوۡاعَلٰۤیاَنۡفُسِہِمۡلَاتَقۡنَطُوۡامِنۡرَّحۡمَۃِاللّٰہِ ؕاِنَّاللّٰہَیَغۡفِرُالذُّنُوۡبَجَمِیۡعًا ؕاِنَّہٗہُوَالۡغَفُوۡرُالرَّحِیۡمُ