আহলে হাদীসদের সাথে বিবাহ

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

হানাফী মাযহাবের ছেলেদের আহলে হাদীস সম্প্রদায়ের মেয়েদের সাথে বিবাহ জায়িয হবে কিনা ?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে এতে কোন অসুবিধা নেই। বিবাহ জায়িয হবে। তবে বর্তমান যমানার অধিকাংশ আহলে হাদীস অত্যন্ত বেশী বাড়াবাড়ি করে। তারা চার মাযহাবের ইমামদের শানে মারাত্মক গোস্তাখী ও বেআদবীপূর্ণ শব্দ ব্যবহার করে থাকে, যা একজন সাধারণ মুসলমানের ব্যাপারেও ব্যবহার করা যায় না। তাছাড়া তারা প্রচার করে বেড়ায় যে, ইমাম মানা শিরক। তারা আরো বলে থাকে, হানাফী-মালেকীগণ যেভাবে নামায, পড়ে তা সহীহ হয় না; একমাত্র তাদের মত নামায পড়তে পারলে সেটাই সহীহ নামায ইত্যাদি ইত্যাদি।

অথচ হানাফী মাযহাবে যেভাবে নামায পড়তে বলা হয়েছে, তার প্রত্যেকটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হযরত মাওলানা যাফর আহমদ উসমানী রহ. তাঁর ২০ খন্ডে লিখিত ইলাউস সুনান কিতাবে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। আহলে হাদীসদের কুরআন-হাদীসের গভীর জ্ঞান না থাকার দরুণ নিজেরা ভুলের মধ্যে থেকে অন্যদেরকে ভুলের মধ্যে মনে করছে যা-ই হোক, যেহেতু আহলে হাদীস বা লা- মাযহাবীগণও মুসলমানদের মধ্যে শামিল সুতরাং তারা যদি ইমামদের শানে গুস্তাখী না করে এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে তাদের সাথে বিয়ে-শাদী করতে কোন অসুবিধা নেই। আর যারা বাড়াবাড়ি করে, তাদের সাথে বিবাহ জায়িয থাকলেও দাষ্পত্য জীবন সুখময় করার খাতিরে তাদের সাথে বিবাহ-শাদীর সম্পর্ক না করা উত্তম।

[খাইরুল ফাতওয়া ৪:৩২৩]

আহলে হাদীসদের সাথে বিবাহ | ইসলামী যিন্দেগী