পাওনাদার না পাওয়া গেলে তখন করণীয়

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫মিরাস বন্টন, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

পাওনাদারকে যদি না পাওয়া যায়, তাহলে তার পাওনা আদায় করার উপায় কি?

উত্তর

সাধ্যানুযায়ী খোঁজা-খুঁজির পরেও যদি পাওনাদারের সন্ধান লাভ সম্ভব না হয়, তাহলে দেনা পরিমাণ টাকা পাওনাদারের পক্ষ থেকে গরীব-মিসকীনকে দান করে দিবে এবং মনে এই নিয়্যাত রাখবে যে, এই দানের সাওয়াব পাওনাদার পাবে। তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এই দানের কারণে বিপদের সম্মুখীন হতে হবে না। অবশ্য পরে যদি পাওনাদার এসে যায় তাহলে দান করার ব্যাপারটি তাকে জানানোর পরও তার পাওনা ফেরত চাইলে তাকে পাওনা পরিশোধ করতে হবে এবং আগের দান তার নিজের পক্ষ থেকে গণ্য হবে। [প্রমাণঃ ফাতাওয়া তাতার খানিয়াহ ৫:৫৯১]