দাঁড়ি কর্তনকারীর ইমামতী

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

জনৈক লোক আমাকে বলে যে, দাঁড়ি কেটে বা ছেটে যদি এতটুকু রাখা হয়, যা ৪০(চল্লিশ) হাত দূরে থেকে দেখা যায়, তাহলে এমন ইমামের পিছনে নামায পড়া যাবে। এই সম্বন্ধে শরী‘আতের হুকুম কি?

উত্তর

তার কথা ঠিক নয়। এর কোন ভিত্তি নাই। বরং এক মুষ্টি হওয়ার পূর্বে দাঁড়ি কাট-ছাট করা হারাম। কেউ যদি এক মুষ্টির আগেই কাটে বা ছাটে তাহলে তার পিছনে নামায পড়া যাবে না।শরী‘আতের দৃষ্টিতে সে ফাসিক। সে ইমামতের অযোগ্য। তার ইমামতী করা বা আযান-ইকামত দেয়া নাজায়িয। তাকে ইমাম বা মুআযযিন পদে নিয়োগ বা বহাল রাখা কর্তৃপক্ষের জন্য নাজায়িয। [প্রমাণঃ ফাতাওয়া শামী ১:৪১৪ পৃঃ, # ফাতাওয়া দারুল উলূম ৩:২৪০ পৃঃ # আযীযুল ফাতাওয়া ২০১]

দাঁড়ি কর্তনকারীর ইমামতী | ইসলামী যিন্দেগী