বিবাহ খুতবা পড়ার সময় ও পড়ার তরীকা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

বিবাহের খুতবা ঈজাব কবুলের আগে, না পরে ? দাঁড়িয়ে, না বসে পড়া সুন্নাত?

উত্তর

সুন্নাত তরীকা হলো, বিবাহের মজলিসে প্রথমতঃ খুতবাহ পড়বে। তারপর ঈজাব এবং কবুল করানো হবে। কাজেই বিবাহের খুতবা ঈজাব-কবুলের আগে হবে। খুতবাহ সমূহের মধ্যে আসল তরীকা হলো, দাঁড়িয়ে পড়া। তবে জুম‘আর খুতবাহ ব্যতীত অন্য খুতবাহ যদি কেউ বসে দেন, তাহলে কোন অসুবিধা নাই। [প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ২:১০৪ #ফাতাওয়া রহীমিয়া ২:৩৭৫ #খুলাছাতুল ফাতাওয়া ১:২০৫ #ইছালায়ে খুতুবাত ৩:২৫০ #আলমগীরী ১:১৪৬ #মাকতুবাতে শাইখুল ইসলাম ৯৪:৩০৫]

বিবাহ খুতবা পড়ার সময় ও পড়ার তরীকা | ইসলামী যিন্দেগী