বড়শী বা কোঁচ দিয়ে মাছ শিকার

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

বড়শী বা কোঁচ দিয়ে মাছ ধরা শরীয়তের দৃষ্টিতে জায়িয আছে কি-না?

উত্তর

বড়শী বা কোঁচ দিয়ে মাছ ধরা জায়িয আছে। এ ব্যাপারে শরীয়তের কোন নিষেধাজ্ঞা নেই। কেননা, এক হাদীসে আছে, যে মাছ তোমরা (জীবিত) শিকার কর, তা খাও। এ হাদীসে সব রকমের শিকারকেই স্বীকৃতি দেয়া হয়েছে। তা যে ভাবে যে পন্থাই হোক না কেন। কেননা, এ হাদীসে শিকারের বিশেষ কোন পদ্ধতির উল্লেখ নেই।

{واذا حللتم فاصطادوا}. (سورة المائدة:2)

বড়শী বা কোঁচ দিয়ে মাছ শিকার | ইসলামী যিন্দেগী