স্ত্রী-পুত্রের প্রতি উদাসীনতা প্রদর্শন

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

জনৈক ব্যক্তি দশ বার (১০/১২) বছর যাবৎ স্ত্রী-পুত্রের সাথে কোন প্রকার সম্পর্ক না রেখে একটি মসজিদের চাঁদা আদায় ও মসজিদটির উন্নয়নের কাজে রত আছে। তার এ কাজ শরী‘আতের দৃষ্টিতে কতটুকু যথাযথ?

উত্তর

উক্ত ব্যক্তি যদি তার স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সকল প্রকার ব্যবস্থা করে থাকে এবং স্ত্রী বৃদ্ধা না থাকলে তার নিকট থেকে চার মাসে অন্ততঃ একবার গমন করে থাকে, তাহলে সে শরী‘আতের বিধান লঙ্ঘন করেনি।

পক্ষান্তরে যদি উক্ত ব্যক্তি তার স্ত্রী-সন্তানের ভরণ-পোষণের ব্যবস্থা না করে থাকে এবং স্ত্রী যুবতী হওয়া সত্বেও প্রতি চার মাসে অন্ততঃ একবার করে গমন না করে থাকে, তাহলে সে ব্যক্তি অবশ্যই শরী‘আতের বিধান লঙ্ঘন করেছে। সুতরাং, তার তাওবা করে উপরোক্ত হকসমূহ আদায় করতে হবে এবং অতীতের ভুলের জন্য তাদের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। আর স্ত্রী-পুত্রের উল্লেখিত হকসমূহ আদায় করার পর সে মসজিদের খিদমত আঞ্জাম দিবে। [প্রমাণঃ ফাতাওয়া হিনদিয়াহ ১:৫৪ ও ৫৬০, #ফাতাওয়া কাজীখান ১:৪২৪, #ফাতাওয়া মাহমূদিয়া ৫:১৯৬]

স্ত্রী-পুত্রের প্রতি উদাসীনতা প্রদর্শন | ইসলামী যিন্দেগী