الواقعة

الواقعة

আল-ওয়াকিআ

আয়াত ৯৬ · মক্কী · পারা ২৭

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ

যখন অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে,

لَیۡسَ لِوَقۡعَتِہَا کَاذِبَۃٌ ۘ

তখন এর সংঘটনকে অস্বীকার করার কেউ থাকবে না।

خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ

তা নিচু ও উঁচুকারক জিনিস।

اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ

যখন পৃথিবীকে প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে।

وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ

এবং পর্বতসমূহকে পিষে চূর্ণ করা হবে।

فَکَانَتۡ ہَبَآءً مُّنۡۢبَثًّا ۙ

ফলে তা বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত হবে।

وَّکُنۡتُمۡ اَزۡوَاجًا ثَلٰثَۃً ؕ

এবং (হে মানুষ!) তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে।

فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ  مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ

সুতরাং যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান হাত বিশিষ্টগণ!

وَاَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ  مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ

আর যারা বাম হাত বিশিষ্ট, কী (হতভাগ্য) সে বাম হাত বিশিষ্টগণ!

وَالسّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَ ۚۙ

আর যারা অগ্রগামী, তারা তো অগ্রগামীই!

اُولٰٓئِکَ الۡمُقَرَّبُوۡنَ ۚ

তারাই আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা।

فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ

তারা থাকবে নি‘আমতপূর্ণ উদ্যানে।

ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ۙ

বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে

وَقَلِیۡلٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ ؕ

এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য হতে।

عَلٰی سُرُرٍ مَّوۡضُوۡنَۃٍ ۙ

সোনার তারে বোনা উঁচু আসনে

مُّتَّکِـِٕیۡنَ عَلَیۡہَا مُتَقٰبِلِیۡنَ

তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে থাকবে।

یَطُوۡفُ عَلَیۡہِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَ ۙ

তাদের সামনে (সেবার জন্য) ঘোরাফেরা করবে চির কিশোরেরা,

بِاَکۡوَابٍ وَّاَبَارِیۡقَ ۬ۙ  وَکَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍ ۙ

এমন পান-পাত্র, জগ ও প্রস্রবণ-নিসৃত স্বচ্ছ সূরা পাত্র নিয়ে,

لَّا یُصَدَّعُوۡنَ عَنۡہَا وَلَا یُنۡزِفُوۡنَ ۙ

যা পানে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা চেতনা হারাবে না

وَفَاکِہَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ ۙ

এবং তাদের পছন্দমত ফল নিয়ে,

وَلَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ؕ

এবং তাদের চাহিদা মত পাখির গোশত নিয়ে

وَحُوۡرٌ عِیۡنٌ ۙ

এবং তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর

کَاَمۡثَالِ اللُّؤۡلُوَٴ الۡمَکۡنُوۡنِ ۚ

যেন তারা লুকিয়ে রাখা মুক্তা।

جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ

তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ۙ

তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা।

اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا

তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা।

وَاَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ  مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ؕ

আর যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান-হাত বিশিষ্টগণ!

فِیۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍ ۙ

(তারা আয়েশে থাকবে) কাঁটাবিহীন কুল গাছের মাঝে

وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍ ۙ

এবং কাঁদি ভরা কলা গাছ,

وَّظِلٍّ مَّمۡدُوۡدٍ ۙ

সুদূর বিস্তৃত ছায়া,

وَّمَآءٍ مَّسۡکُوۡبٍ ۙ

প্রবহমান পানি

وَّفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ ۙ

এবং প্রচুর ফলমূলের ভেতর।

لَّا مَقۡطُوۡعَۃٍ وَّلَا مَمۡنُوۡعَۃٍ ۙ

যা কখনও শেষ হবে না এবং যাতে কোন বাধাও দেওয়া হবে না।

وَّفُرُشٍ مَّرۡفُوۡعَۃٍ ؕ

আর তারা থাকবে উঁচুতে রাখা ফরাশে।

اِنَّاۤ اَنۡشَاۡنٰہُنَّ اِنۡشَآءً ۙ

নিশ্চয়ই আমি সে নারীদেরকে দিয়েছি নব উত্থান।

فَجَعَلۡنٰہُنَّ اَبۡکَارًا ۙ

সুতরাং তাদেরকে বানিয়েছি কুমারী।

عُرُبًا اَتۡرَابًا ۙ

(স্বামীদের পক্ষে) প্রেমময়ী ও সমবয়স্কা।

لِّاَصۡحٰبِ الۡیَمِیۡنِ ؕ٪

সবই ডান হাত বিশিষ্টদের জন্য।

ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ۙ

(যাদের মধ্যে) অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে

وَثُلَّۃٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ ؕ

এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে।

وَاَصۡحٰبُ الشِّمَالِ ۬ۙ  مَاۤ اَصۡحٰبُ الشِّمَالِ ؕ

আর যারা বাম হাতবিশিষ্ট, কী হতভাগ্য সে বাম-হাত বিশিষ্টগণ!

فِیۡ سَمُوۡمٍ وَّحَمِیۡمٍ ۙ

তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে।

وَّظِلٍّ مِّنۡ یَّحۡمُوۡمٍ ۙ

কালো ধুয়ার ছায়ায়

لَّا بَارِدٍ وَّلَا کَرِیۡمٍ

যা হবে না শীতল, না উপকারী।

اِنَّہُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُتۡرَفِیۡنَ ۚۖ

ইতঃপূর্বে তারা ছিল আরাম-আয়েশের ভেতর।

وَکَانُوۡا یُصِرُّوۡنَ عَلَی الۡحِنۡثِ الۡعَظِیۡمِ ۚ

অতি বড় পাপের উপর অনড় থাকত।

وَکَانُوۡا یَقُوۡلُوۡنَ ۬ۙ  اَئِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ۙ

এবং বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে?

اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ

এবং আমাদের বাপ-দাদাদেরকেও, যারা পূর্বে গত হয়ে গেছে?

قُلۡ اِنَّ الۡاَوَّلِیۡنَ وَالۡاٰخِرِیۡنَ ۙ

বলে দাও, নিশ্চয়ই আগের ও পরের সমস্ত মানুষকে

لَمَجۡمُوۡعُوۡنَ ۬ۙ اِلٰی مِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ

নির্দিষ্ট এক দিনের স্থিরীকৃত সময়ে একত্র করা হবে।

ثُمَّ اِنَّکُمۡ اَیُّہَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ ۙ

অতঃপর হে অবিশ্বাসী পথভ্রষ্টগণ! অবশ্যই তোমরা

لَاٰکِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍ ۙ

এমন এক গাছ থেকে খাবে, যার নাম যাক্কুম।

فَمَالِـُٔوۡنَ مِنۡہَا الۡبُطُوۡنَ ۚ

অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে।

فَشٰرِبُوۡنَ عَلَیۡہِ مِنَ الۡحَمِیۡمِ ۚ

তদুপরি পান করবে ফুটন্ত পানি।

فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡہِیۡمِ ؕ

পানও করবে সেইভাবে, যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উট।

ہٰذَا نُزُلُہُمۡ یَوۡمَ الدِّیۡنِ ؕ

এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন।

نَحۡنُ خَلَقۡنٰکُمۡ فَلَوۡلَا تُصَدِّقُوۡنَ

আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি। অতঃপর তোমরা কেন বিশ্বাস করছ না?

اَفَرَءَیۡتُمۡ مَّا تُمۡنُوۡنَ ؕ

আচ্ছা বল তো, তোমরা যে বীর্য স্খলন কর

ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ

তা কি তোমরা সৃষ্টি কর না আমিই তার স্রষ্টা?

نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ۙ

আমি তোমাদের মধ্যে মৃত্যুর ফায়সালা করে রেখেছি এবং এমন কেউ নেই, যে আমাকে ব্যর্থ করে দিতে পারে

عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَکُمۡ وَنُنۡشِئَکُمۡ فِیۡ مَا لَا تَعۡلَمُوۡنَ

এ ব্যাপারে যে, আমি তোমাদের স্থলে তোমাদের মত অন্য লোক আনয়ন করব এবং তোমাদেরকে এমন কোন রূপ দান করব, যা তোমরা জান না।

وَلَقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَۃَ الۡاُوۡلٰی فَلَوۡلَا تَذَکَّرُوۡنَ

তোমরা তো তোমাদের প্রথম সৃজন সম্পর্কে অবগত আছ। তা সত্ত্বেও তোমরা কেন উপদেশ গ্রহণ কর না?

اَفَرَءَیۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَ ؕ

তোমরা কি ভেবে দেখেছ, তোমরা জমিতে যা-কিছু বোন,

ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ

তা কি তোমরা উদগত কর, না আমিই তার উদগতকারী?

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنٰہُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَکَّہُوۡنَ

আমি ইচ্ছা করলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারি, ফলে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে

اِنَّا لَمُغۡرَمُوۡنَ ۙ

যে, আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ

বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম!

اَفَرَءَیۡتُمُ الۡمَآءَ الَّذِیۡ تَشۡرَبُوۡنَ ؕ

আচ্ছা বল তো, এই যে পানি তোমরা পান কর

ءَاَنۡتُمۡ اَنۡزَلۡتُمُوۡہُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ

মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করাও, না আমিই তার বর্ষণকারী?

لَوۡ نَشَآءُ جَعَلۡنٰہُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡکُرُوۡنَ

আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কি তোমরা শোকর আদায় কর না?

اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ ؕ

আচ্ছা বল তো, এই যে আগুন তোমরা জ্বালাও,

ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَہَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ

তার বৃক্ষ কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?

نَحۡنُ جَعَلۡنٰہَا تَذۡکِرَۃً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ ۚ

আমিই তাকে বানিয়েছি উপদেশের উপকরণ এবং মরুচারীদের জন্য উপকারী বস্তু।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ٪ؓ

সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর।

فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ ۙ

যে সকল স্থানে নক্ষত্র পতিত হয় আমি তার শপথ করে বলছি,

وَاِنَّہٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ۙ

আর তোমরা যদি বোঝ, তো এটা এক মহা শপথ,

اِنَّہٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ ۙ

নিশ্চয়ই এটা অতি সম্মানিত কুরআন,

فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ ۙ

যা এক সুরক্ষিত কিতাবে (পূর্ব থেকেই) লিপিবদ্ধ আছে।

لَّا یَمَسُّہٗۤ اِلَّا الۡمُطَہَّرُوۡنَ ؕ

একে স্পর্শ করে কেবল তারাই, যারা অত্যন্ত পবিত্র,

تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ

এটা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অল্প অল্প করে অবতীর্ণ।

اَفَبِہٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡہِنُوۡنَ ۙ

তবুও কি তোমরা এ বাণীকে অবহেলা কর?

وَتَجۡعَلُوۡنَ رِزۡقَکُمۡ اَنَّکُمۡ تُکَذِّبُوۡنَ

এবং তোমরা (এর প্রতি) অবিশ্বাসকেই তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছ?

فَلَوۡلَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ ۙ

অতঃপর এমন কেন হয় না যে, যখন (কারও) প্রাণ কণ্ঠাগত হয়,

وَاَنۡتُمۡ حِیۡنَئِذٍ تَنۡظُرُوۡنَ ۙ

এবং তোমরা (বিমর্ষ মনে তার দিকে) তাকিয়ে থাক,

وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡکُمۡ وَلٰکِنۡ لَّا تُبۡصِرُوۡنَ

এবং তোমাদের চেয়ে আমিই তার বেশি কাছে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না।

فَلَوۡلَاۤ اِنۡ کُنۡتُمۡ غَیۡرَ مَدِیۡنِیۡنَ ۙ

যদি তোমাদের হিসাব-নিকাশ হওয়ার না-ই থাকে,

تَرۡجِعُوۡنَہَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ

তবে তোমরা সেই প্রাণকে ফিরিয়ে আনছ না কেন যদি তোমরা সত্যবাদী হও?

فَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُقَرَّبِیۡنَ ۙ

অতপর সে (মৃত ব্যক্তি) যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয়,

فَرَوۡحٌ وَّرَیۡحَانٌ ۬ۙ وَّجَنَّتُ نَعِیۡمٍ

তবে (তার জন্য) শুধু আরাম, সুরভি ও নি‘আমতপূর্ণ জান্নাত।

وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ۙ

আর যদি হয় ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত,

فَسَلٰمٌ لَّکَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ؕ

তবে (তাকে বলা হবে যে,) তোমার জন্য রয়েছে শান্তি, যেহেতু তুমি ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত।

وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُکَذِّبِیۡنَ الضَّآلِّیۡنَ ۙ

আর যদি হয় সেই পথভ্রষ্টদেরঅন্তর্ভুক্ত, যারা সত্য প্রত্যাখ্যান করত,

فَنُزُلٌ مِّنۡ حَمِیۡمٍ ۙ

তবে (তার জন্য আছে) ফুটন্ত পানির আপ্যায়ন,

وَّتَصۡلِیَۃُ جَحِیۡمٍ

আর জাহান্নামে প্রবেশ।

اِنَّ ہٰذَا لَہُوَ حَقُّ الۡیَقِیۡنِ ۚ

এতে কোন সন্দেহ নেই যে, এটাই যথার্থ সুনিশ্চিত বিষয়।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ٪

সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর।