Dua & Durud
100%
মুসাফাহা
সালামের পর মুসাফাহা করাও সুন্নাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো দুই মুসলিম পরস্পর মিলিত হয় এবং মুসাফাহা করে তারা পৃথক হবার পূর্বেই উভয়ের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (ইবনে মাজাহ, হাদীস ৩৭০৩)
অন্য বর্ণনায় আছে, যখন দু’জন মুসলিম সাক্ষাতের পর মুসাফাহা করে এবং আল্লাহর প্রশংসা করে ও গুনাহ মাফ চায় (ইস্তিগফার করে) তখন তাদের গুনাহ মাফ করে দেয়া হয়। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫২১২)
মুসাফাহার দু‘আ
اَلْحَمْدُ لِلّٰهِ يَغْفِرُ اللهُ لَنَا وَ لَكُمْ
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন। (সুনানে আবু দাউদ, হাদীস ৫২১১ থেকে গৃহীত)