সালাম

সালাম:

প্রত্যেক মুসলমানের সঙ্গে সাক্ষাতের সময় সালাম দেওয়া সুন্নাত

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ  وَبَرَكَاتُهٗ

অর্থ: আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫১৮৫)

সালামের উত্তর

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ  وَبَرَكَاتُهٗ

অর্থ: আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫১৮৫)

রাসূল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐ ব্যক্তি আল্লাহর সর্বাধিক নিকটবর্তী যে আগে সালাম দেয়। (সুনানে আবু দাউদ, হাদীস ৫১৯৭)

রাসূল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে আগে সালাম দেয় সে অহঙ্কার থেকে মুক্ত থাকে। (শু‘আবুল ঈমান, ৬/৪৩৩)