ঘরে প্রবেশের দু‘আ

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِاسْمِ اللهِ وَلَجْنَا، وَبِاسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট প্রবেশস্থলের কল্যাণ এবং বের হওয়ার স্থানের মঙ্গল কামনা করছি। আমরা আল্লাহ তা‘আলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহ তা‘আলার নামে বের হলাম এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তা‘আলার উপর ভরসা করলাম। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৯৬)

উক্ত দু‘আ পড়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে।

বি.দ্র. শুধু বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেও সুন্নাত আদায় হয়ে যাবে এবং আল্লাহ তা‘আলা ঘরকে শয়তান থেকে হেফাজত করবেন।

ফযীলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক যখন আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম নিয়ে আহার করে তখন শয়তান তার সাথীদেরকে বলে, এই ঘরে তোমাদের থাকার জায়গা নেই এবং খাবারেরও ব্যবস্থা নেই। আর যদি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নেয় তাহলে শয়তান তার সাথীদেরকে বলে, এই ঘরে তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। আর যদি খাওয়ার সময় আল্লাহর নাম না নেয় তাহলে বলে, এই ঘরে তোমাদের খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। (সহীহ মুসলিম, হাদীস: ২০১৮)