দাওয়াত খাওয়ার দু‘আ

কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শোকর আদায়ে পড়বে:

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ

অতঃপর মেহমানের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নি¤েœর দু‘আসমূহ পড়বে:

اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِىْ، وَاسْقِ مَنْ سَقَانِيْ

অর্থ: হে আল্লাহ! যে আমাকে খাওয়ালো তাকে তুমি খাওয়াও এবং যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও (দুনিয়া ও আখেরাতে)। (সহীহ মুসলিম, হাদীস: ২০৫৫)

اَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَاَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ

অর্থ: নেককার লোকেরা যেন তোমাদের খাবার খায় এবং ফেরেশতাগণ যেন তোমাদের উপর রহমত বর্ষণের দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে। (মুসনাদে আহমাদ, হাদীস: ১২৪০৬)

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ وَبَارِكْ لَهُمْ فِيْ رِزْقِهِمْ

অর্থ: হে আল্লাহ! তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো এবং তাদের রিযিকে বরকত দান করো। (সহীহ ইবনে হিব্বান, হাদীস: ৫২৭৫)