Malfuzat
100%
কোন জিনিস লাভজনক হলে তা যথেষ্ট হয়না
কোন জিনিস লাভজনক হওয়া তার যথেষ্ট হওয়ার প্রমাণ বহন করে না। সুতরাং কোন জামা‘আতের নিজস্ব পদ্ধতিকে দ্বীনী খিদমতের ব্যাপারে একমাত্র লাভজনক পদ্ধতি বলা চরম মূর্খতা ও বোকামী ছাড়া কিছু নয়। আকাবির মাকবুলীন বা বুযুর্গানে দ্বীনের কেউ কখন কোথাও এরকম কোন কথা বলেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। স্বল্প-জ্ঞান ও সৎ লোকের সান্নিধ্য-বঞ্চিত মুর্খরাই কেবল এরকম কথা বলতে পারে।