কোন জিনিস লাভজনক হলে তা যথেষ্ট হয়না

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৮ জানুয়ারি, ২০২৪দাওয়াত ও তাবলীগ

কোন জিনিস লাভজনক হওয়া তার যথেষ্ট হওয়ার প্রমাণ বহন করে না। সুতরাং কোন জামা‘আতের নিজস্ব পদ্ধতিকে দ্বীনী খিদমতের ব্যাপারে একমাত্র লাভজনক পদ্ধতি বলা চরম মূর্খতা ও বোকামী ছাড়া কিছু নয়। আকাবির মাকবুলীন বা বুযুর্গানে দ্বীনের কেউ কখন কোথাও এরকম কোন কথা বলেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। স্বল্প-জ্ঞান ও সৎ লোকের সান্নিধ্য-বঞ্চিত মুর্খরাই কেবল এরকম কথা বলতে পারে।