হালাল হারাম

মুফতী মনসূরুল হক সাহেবOctober 5, 2026কাযা কাফফারা ও ফিদয়া, কসম ও মান্নত

Question

আমার বাবা আমাদের নিজস্ব গাভীর দুধ খাওয়া প্রসঙ্গে রাগ করে বলেছে যে, যদি আমি এই গাভীর দুধ খাই তাহলে আমি শুকর খাই।

(১) এতে কি আমার বাবার কোন পাপ হয়েছে ?

(২) যদি কসম হয়/পাপ হয়,তাহলে মুক্ত হবে কিভাবে ?

(৩) পুনরায় কোনভাবে কি দুধ খেতে/পান করতে পারবে ?

Answer

আল্লাহ তাআলা যে বস্তু হালাল করেছেন, সেটিকে বান্দা হারাম করার দ্বারা বা হারাম বলার দ্বারা হারাম হয় না। তাই “গাভীর দুধ খাইলে শুকর খাই” বলার দ্বারা কোন কসম সম্পন্ন হয়নি। বাকি একটি অহেতুক কথা হয়েছে। যা থেকে ভবিষ্যতে বিরত থাকা উচিত। তাই উক্ত গাভীর দুধ খেতে কোন সমস্যা নেই। এতে কোন কাফফারাও প্রদান করতে হবে না।

لو قال إن كانت أكلت هذا الطعام فهو على حرام فأكله فلا حنث عليه (رد المحتار، كتاب الأيمان، مطلب: فى تحريم الحلال-5/508)

ولو قال: هو يأكل الميتة إن فعل كذا لا يكون يمينا (تاتارخانية، كتاب الأيمان، الفصل الثانى، الفاظ اليمين-6/20، رقم-8748)