হানাফি মাযহাব

মুফতী মনসূরুল হক সাহেবJuly 18, 2026উলামা তোলাবা

Question

হযরত আবদুল হক মুহাদ্দিস দেহলবি রহঃ কি হানাফি মাযহাবের একজন মুজতাহিদ ছিলেন ?

Answer

শায়েক আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহঃ হানাফী মাযহাবের মুকাল্লিদ তথা অনুসারী ছিলেন। মুজতাহিদ ছিলেন না। যারা তাকে মুজতাহিদ দাবী করেন, তাদের কাছে এর রেফারেন্স জানতে চাওয়াটাই হবে যৌক্তিক।

তার লিখিত গ্রন্থাবলী প্রমাণ করে তিনি হানাফী মাযহাবের অনুসারী ছিলেন। তিনি মুজতাহিদ ছিলেন মর্মে কোন বিশুদ্ধ বক্তব্য নেই।