Masail
100%

ক্রেডিট কার্ড ব্যবহার করা

Question

ক্রেডিট কার্ড ব্যবহার করার বিধান কী ? ক্রেডিট কার্ড দিয়ে  টাকা তোলা বা ক্রয় বিক্রয় করা যাবে কি ?

Answer

একাউন্টে টাকা জমা না রাখা অবস্থায় কোন প্রতিষ্ঠান থেকে টাকা ব্যবহারের সুযোগ প্রদানের জন্য প্রদত্ব কার্ডের নাম ক্রেডিট কার্ড।

এটা মূলত সুদের ভিত্তিতে ঋণ গ্রহণের জন্যই প্রদান করা হয়ে থাকে। যখন গ্রাহক এটি ব্যবহার করবেন, তখন পরবর্তীতে কিছু টাকা অতিরিক্তসহ পরিশোধ করতে হয়।

যদিও নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয় যে, এ সময়ের মধ্যে পরিশোধ করলে সুদ দিতে হবে না। কিন্তু সে সময় পেড়িয়ে গেলে সুদ সংযুক্ত হয়ে থাকে।

ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ নয়। যেহেতু এর মূল চুক্তিটাই থাকে সুদের উপর।

তবে যদি ডেবিট কার্ড গ্রহণ করার সুযোগ না থাকে, আর সুদ প্রদানের বেঁধে দেয়া সময়সীমার আগেই ব্যবহৃত টাকা কর্তৃপক্ষকে ফেরত দেয়া হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে।

কিন্তু সুদ প্রদানের সময়সীমা অতিক্রম হবার পর সুদসহ টাকা পরিশোধের নিয়তে তা ব্যবহার করা জায়েজ হবে না। [ফাতাওয়া উসমানী-৩/৩৫৪]

يجوز اصدار بطاقة الائتمان والحسم الآجل بالشروط الآتية-

الا يشترط على حامل البطاقة فوائد ربوية فى حال تأخيره عن سداد المبالغ المستحقة عليه

ان تشترط المؤسسة على حامل البطاقة عدم التعامل بها فيما حرمة الشريعة وانه يحق للمؤسس سحب البطاقة فى تلك الحالة