নেসাব পরিমাণ সম্পদ

মুফতী মনসূরুল হক সাহেবOctober 6, 2025যাকাত

Question

১/  আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে। আমার নগদ ১ লাখ টাকা আছে। ৫০,০০০ + ১ লাখ মিলিয়ে যাকাত হবে?

২/ কোন একটি হোটেলে আমার শেয়ার আছে, যেটার মাসিক লভ্যাংশ আমি পাবো, সেটা কি যাকাতযোগ্য ?

Answer

যাকাত প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আবশ্যক হয়। সেই হিসেবে যেহেতু আপনার স্ত্রীর কাছে নেসাব পরিমাণ সম্পদ স্বর্ণ ও টাকা আছে। তাই আপনার স্ত্রীর উপর স্বতন্ত্র যাকাত আবশ্যক। আর আপনার কাছেও যেহেতু নেসাব পরিমাণ সম্পদ আছে, তাই আপনার উপর স্বতন্ত্রভাবে যাকাত আবশ্যক।

সেই হিসেবে, উপরোক্ত বিবরণ অনুপাতে আপনার স্ত্রী ৫ ভরি স্বর্ণমূল্য এবং নগদ ৫০ হাজার টাকার টাকার যাকাত প্রদান করবেন। আর আপনার নগদ ১ লাখ টাকা এবং শেয়ার থেকে প্রাপ্ত যে লভ্যাংশ আপনার প্রাপ্তি হয়েছে, কেবল সেই টাকার যাকাত দিতে হবে। এখনো যা প্রাপ্ত হয়নি, তার যাকাত দিতে হবে না।

স্মর্তব্য যে, যাকাত হল, সম্পদের ৪০ ভাগের এক ভাগ প্রদান করা। তবে একজনের অনুমোদনক্রমে অন্যজন যাকাত আদায় করে দিতে পারবে। যেমন স্ত্রীর যাকাত তার অনুমতিক্রমে স্বামী আদায় করে দিল। বা স্বামীর যাকাত তার অনুমতিক্রমে স্ত্রী আদায় করে দিল।

الزكاة واجبة على حر مسلم عاقل بالغ إذا ملك نصابا ملكا تاما وحال عليه الحول (هداية، كتاب الزكاة-1\185)