কাপড় পাক করার নিয়ম
Question
স্বপ্নদোষ হওয়ার পরে কাপড় পাক করার নিয়ম কি ? ৩ বার ধোয়ার কোন বাধ্যবাধকতা আছে ? আমি যদি পানির ট্যাপ খুলে তার নিচে পরিষ্কার করি তাহলেও কি ৩ বার আলাদা করে ধুতে হবে, নাকি একবার ধুলেই চলবে? সাবান ব্যবহার কি করতেই হবে ?
Answer
যদি পানি প্রবাহিত হতে থাকে, আর তার মাঝে কাপড় হাত দিয়ে পরিস্কার করতে থাকে। এভাবে যদি কাপড়ের নাপাক দূর হবার দৃঢ় বিশ্বাস হয়। তারপর তা ভালো করে নিংড়ে নেবার দ্বারা কাপড় পবিত্র হয়ে যাবে। শেষবার এমনভাবে নিংড়াবে যে, যাতে করে তা থেকে আর পানি বের না হয়, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে। কাপড় না মলে শুধু পানি প্রবাহিত করার দ্বারা কাপড় পবিত্র হবে না। কাপড় মলার সাথে সাথে নাপাক দূর হবার পর ভালো করে নিংড়ানো জরুরী। এভাবে করলে কাপড় পবিত্র হয়ে যাবে। তিনবার আলাদাভাবে ধৌত করা জরুরী নয়। তবে পানি প্রবাহমান করে এভাবে না ধৌত করলে তিনবার ধৌত করে তিনবারই পানি নিংড়ানো জরুরী। নতুবা কাপড় পবিত্র হবে না। সাবান ব্যবহার জরুরী নয়। কিন্তু নাপাক দূর করা জরুরী।
فلو زالت عينها بمرة اكتفى بها ولو لم تزل بثلاثة تعسل الى أن تزول (الفتاوى الهندية-1/42)
(وَ) قُدِّرَ (بِتَثْلِيثِ جَفَافٍ) أَيْ: انْقِطَاعِ تَقَاطُرٍ (فِي غَيْرِهِ) أَيْ: غَيْرِ مُنْعَصِرٍ مِمَّا يَتَشَرَّبُ النَّجَاسَةَ وَإِلَّا فَبِقَلْعِهَا كَمَا مَرَّ، وَهَذَا كُلُّهُ إذَا غُسِلَ فِي إجَّانَةٍ، أَمَّا لَوْ غُسِلَ فِي غَدِيرٍ أَوْ صُبَّ عَلَيْهِ مَاءٌ كَثِيرٌ، أَوْ جَرَى عَلَيْهِ الْمَاءُ طَهُرَ مُطْلَقًا بِلَا شَرْطِ عَصْرٍ وَتَجْفِيفٍ وَتَكْرَارِ غَمْسٍ هُوَ الْمُخْتَارُ (الدر المختار مع رد المحتار-1/541-543، زكرريا، 1/332-333، سعيد)