Masail
100%
নিষ্প্রয়োজনে তা’লীম ও যিকিরে মাইক ব্যবহার
মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026দু‘আ দুরূদ ও যিকির, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
Question
বাসার ছাদে অল্প কিছু সংখ্যক মুসল্লী সপ্তাহে একবার মাইকে যিকির ও তা’লীম করে থাকে। সেখানে মুসল্লীদের মাইক ছাড়া শুনতে কোন অসুবিধা হয় না। এ অবস্থায় মাইক ব্যবহার করা কেমন হবে?
Answer
শুধু পুরুষদের জন্য উচ্চঃস্বরে যিকির করা জায়িয আছে যদি যিকিরের দ্বারা রিয়া উদ্দেশ্য না হয় এবং ঘুমন্ত অথবা অসুস্থ ব্যক্তিদের কিংবা মুসল্লীদের নামাযের ও তিলাওয়াতকারীদের তিলাওয়াতে অসুবিধা না হয়। আর যদি উল্লেখিত লোকদের অসুবিধা হয়, তাহলে উচ্চঃস্বরে যিকির করা জায়িয হবে না। তবে শুধু যিকিরের জন্য মাইক ব্যবহার করার কোন প্রয়োজন নাই। সুতরাং তা বর্জনীয়। [প্রমাণঃ ইমদাদুল মুফতীন ২৪৮ মিশকাত ২৫৫]