উমরা ও সায়ী করা

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 29, 2025হাজ্জ

Question

আমার এক আত্মীয় উমরা করতে গিয়েছে। সায়ী শেষ করার পর হলক না করেই সে হোটেলে চলে গেছে। এক্ষেত্রে কী তার উপর দম বা কোন প্রকার জরিমানা আবশ্যক হবে?

Answer

যদি উক্ত ব্যক্তি ইহরাম না  খুলে থাকে, এবং ইহরামে থাকা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ এমন কোন কাজ না করে থাকে, তাহলে তার উপর কোন প্রকার দম বা জরিমানা আবশ্যক নয়। বরং তার উপর আবশ্যক হলো, হরমের সীমানায় এসে হলক করে হালাল হয়ে যাওয়া।

قال صاحب الهداية : ومن اعتمر فخرج من الحرم وقصر فعليه دم عند أبي حنيفة ومحمد الخ (البحر العميق ص ۱۸۱۰، ۱۸۱۱، ط:المکتبة المکية مکة المکرمة)،

فى الدر المختار:  أوحلق في حل بحج ……أو عمرة لاختصاص الحلق بالحرم، لا دم في معتمر خرج ثم رجع من حل إلی الحرم ثم قصر،