Masail
100%
ঈদগাহ ও মসজিদের ওয়াকফকৃত জমিতে মাদরাসা তৈরি করা
Question
ঈদগাহের ওয়াকফকৃত জায়গায় মাদরাসা করা বা মসজিদের ওয়াকফকৃত জায়গায় মাদরাসা করা জায়েয কিনা?
Answer
ঈদগাহের ওয়াকফকৃত জায়গায় মাদরাসা করা বা মসজিদের ওয়াকফকৃত জায়গা স্থায়ী মাদরাসা করা জায়েয নয়। তবে যদি ওয়াকফকারী ওয়াকফ করার সময় একথা বলে থাকেন যে, উক্ত জমিতে দীনী মাদরাসাও করতে পারবে, তাহলে সে ক্ষেত্রে মাদরাসা করা জায়েয হবে। তেমনিভাবে মসজিদ বানানোর পর অতিরিক্ত জায়গা থাকলে মসজিদ আবাদের নিয়্যতে অস্থায়ীভাবে দীনী মাদরাসা করা জায়েয আছে। তেমনিভাবে ঈদগাহের ভিতরে এমনভাবে অস্থায়ী দীনী মাদরাসা করা যাবে যে, ঈদগাহের কোন অসুবিধা না হয়। অর্থাৎ উক্ত মাদরাসা ঘরের ভিতরও মুসল্লীরা ঈদের কাতার করতে পারে। (প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৭:১০০, ফাতাওয়া মাহমূদিয়া ৬:২১০, আহসানুল ফাতাওয়াঃ ৬:৪৮১)