শর্ত সম্বলিত তালাকের হুকুম
Question
আমি আমার স্ত্রীকে শর্ত দিয়েছিলাম যে, ইচ্ছাকৃতভাবে কোন পর পুরুলের সাথে সাক্ষাত করেত পারবে না। যদি তা কর, তাহলে তোমার উপর এক তালাক হবে। সুতরাং, বেপর্দায় কস্মিনকালেও চলাফেরা করবে না। উল্লেখ্য যে আমি পরপুরুষের সামনে কেবলমাত্র স্ত্রীর হাতার কব্জা ও টাখনুর নীচের অংশটুকু দেখানোর অনুমতি দিয়েছিলাম। সুতরাং, এখানে প্রশ্ন হচ্ছে আমার স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে শরীরের কোন অংশ পর পুরুষকে দেখায়, তাহলে শরী‘আতের ফয়সালা কি?
Answer
বর্ণনা মুতাবিক আপনার স্ত্রী যদি তার শরীরের কোন অংশ ইচ্ছাকৃত ভাবে কোন পর পরুষকে দেখায়, তাহলে আপনার স্ত্রীর উপর এক তালাকে রাজ‘ঈ পড়ে যাবে। এক্ষেত্রে ইদ্দতের সময়সীমার ভিতরে আপনার জন্য তাকে ফিরিয়ে নেয়ার অধিকার থাকবে। আর যদি উক্ত সময়ের মাঝে রাজা‘আত না করেন অর্থাৎ তার আগের কথা প্রত্যহার করে স্ত্রীকে ফিরিয়ে না নেন তাহলে বিবাহের সকল শর্তসহ বিবাহ দোহরানো ব্যতিত উক্ত স্ত্রী আপনার জন্য হালাল হবে না। উল্লেখ্য যে ইদ্দত শেষ হওয়ার আগ পর্যন্ত স্ত্রীকে তার ভরণ-পোষণ দিতে হবে। আর মোহর আদায় করে না থাকলে তাও আদায় করে দিতে হবে। আরও উল্লেখ্য আপনি স্ত্রীকে তার হাত ও পায়ের একাংশ পর পুরুষের সামনে খোলা রাখার অনুমতি দিয়েছেন এটা সহীহ নয়। ফিৎনার যমনায় ঐসব অংশ ঢেকে রাখা কর্তব্য।
[প্রমাণ: হিদায়াহ, ২:৩৮৫/২:৪৪৩ ]