স্বামী-স্ত্রী বনি-বনা না হলে

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 9, 2026বিবাহ তালাক

Question

স্বামী-স্ত্রী বনি-বনা না হ‌ওয়াতে,কাবিননামায় নিচের শর্ত অনুযায়ী, তিন মাসিক পূর্বে, স্ত্রী কোন সাক্ষী ছাড়া নিজের নফস -এর উপর এক তালাক বায়েন প্রদান করে। এখন কি ঐ স্ত্রী, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ? কাবিননামায় লিখিত আছেঃ “স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পন করিয়াছে, যদি উভয়ের মধ্যে বনিবনা না হয়”।

Answer

 যদি স্বামীর সাথে বনিবনা না হয়ে থাকে, তাহলে তালাকনামায় প্রদত্ব ক্ষমতা বলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করলে। তিন হায়েজ অতিক্রান্ত হবার পর উক্ত স্ত্রীলোক অন্যত্র বিবাহ করতে পারবে।

সেই সাথে প্রথম স্বামীর সাথেও দ্বিতীয়বার  বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ [٢:٢٣١]

আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। [সূরা বাকারা-২৩১]

وفى الفتاوى الهندية–إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473)