যাকাতের হিসাব

মুফতী মনসূরুল হক সাহেবOctober 9, 2025যাকাত

Question

আমার নিম্ন বর্ণিত পরিমান সম্পদ আছে =

• ১ লাখ ৭০ হাজার = পাওনা- টাকা, যা দিচ্ছে না। বারবার ঘুরাচ্ছে

• স্বর্ণ = দেড় ভরি

• নগদ ক্যাশ= পাঁচ হাজার

• জমি = পতিত

* কিছু কলা গাছ= কিছু কলা বিক্রি করা হয়, কিছু খাওয়া হয়।

উল্লেখ্য; আমার কিছু ঋণও আছে।

(১) এক্ষেত্রে যাকাতের হুকুম কি ?  যাকাত আবশ্যক হবে ?  (২) হলে কোন কোন সম্পদের উপর ?

Answer

পাওনা টাকা, দেড় ভরি স্বর্ণ ও হাতে থাকা ৫ হাজার টাকার মাঝে আপনার উপর আবশ্যক ঋণের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপর বছরান্তে যাকাত আদায় করতে হবে।

কারণ, অন্যকে দেয়া ঋণের উপর যাকাত আবশ্যক হয়। সেই হিসেবে দেড় লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণমূল্য ও নগদ ৫ হাজার টাকার সর্বমোট যা হবে, তা থেকে আপনার কাছে পাওনা ঋণ বাদ দিয়ে যা থাকবে এর চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে প্রদান করতে হবে।

বাকি সম্পদের উপর যাকাত আবশ্যক হবে না।

وقوي ، وهو ما يجب بدلا عن سلع التجارة إذا قبض أربعين زكى لما مضى كذا في الزاهدي  (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول-1/175، البحر الرائق-2/207، النهر الفائق-1/416)