দ্বিতীয় বিবাহ
Question
আমরা ২০১৫ সালে নিজেরা পছন্দ করে কাজী অফিসে গিয়ে দুইজন সাক্ষীর সামনে বিবাহ করি অভিভাবকের অনুমতি ছাড়াই। আর আমার স্ত্রী বিবাহের সময় সাবালিকা ছিলেন এবং চাকুরী করতেন। এই কারনে আমাদের দুই পরিবারের লোকজন আমাদের কোন ব্যাপারে আর কখনোই হস্তক্ষেপ করতেন না এবং আর কিছু বলতেনো না।
আমি ২০১৬ সালের দিকে শয়তানের প্ররোচনায় পরে তাকে মোবাইলের মাধ্যমে তিন তালাক বলে ফেলি। তারপর থেকে আমরা দুইজন আলাদা থাকা শুরু করি। ২০১৭ সালের জুলাই মাসের দিকে সে (তালাক প্রাপ্তা স্ত্রী) আমাকে মোবাইলের মাধ্যমে জানায় যে, তিনি আমার থেকে তালাক পাওয়ার পরে তিন হায়েজ অতিক্রান্ত হবার পরে আবার নতুন করে নিজ পছন্দমত বিবাহ করে নিয়েছিল এবং সংসার (সহবাস) ও করেছিল, কিন্তু সেই স্বামী ও তাকে মোবাইলের মাধ্যমে তিন তালাক দিয়ে দেয়। তাই সে আমাকে তাকে পুনরায় বিবাহ করার প্রস্তাব দেয়। আমি তার কথার উপর ভিত্তি করে তাকে বিবাহের জন্য রাজী হই, এবং তাকে তার ইদ্দত শেষে বিবাহ করি। কিন্তু তার ইদ্দতের মাঝে আমাদের দেখা ও শারীরীক মেলামাশা হয়।
এমতাবস্থায় আমাদের দ্বিতীয় বিবাহটা কি সহিহ হয়েছে কিনা হুজুরের কাছে জানতে চাই ?
যদি সহিহ না হয়ে থাকে তাহলে সহি হওয়ার কোন উপায় আছে কিনা হুজুরের কাছে জানতে চাই ?
Answer
উপরোক্ত বর্ণনা অনুপাতে যদি দ্বিতীয় স্বামীর তালাক দেবার পর ইদ্দত শেষেই বিয়ে করা হয়ে থাকে, তাহলে আপনাদের দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়ে গেছে।
কিন্তু ইদ্দতের মাঝে সহবাস করার কারণে যিনার গোনাহ হয়েছে। তাই আল্লাহর কাছে কায়মানোবাক্যে তওবা করতে হবে।
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]
وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيركৱ