জানাযার দাফন

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 26, 2026কাফন দাফন জানাযা কবর যিয়ারত

Question

আমাদের এলাকায় জানাযার দাফনের সময় একটি বিষয় প্রচলিত। সেটি হল, মৃতকে কবরে রাখার সময় একটি আ’হাদ নামা নামে একটি কাগজ লাশের সাথে দেয়া হয়।  এ বিষয়ে শরীয়তের হুকুম কী ?

Answer

কবরে লাশের সাথে আহাদনামা রাখার শরয়ী কোন ভিত্তি নেই। যদি কোন বুযুর্গানে দ্বীন থেকে তা প্রমাণিত হয়ে থাকে, তবু তা উক্ত বুযুর্গের ব্যক্তিগত আমল হিসেবে সাব্যস্ত হবে। এর সাথে শরীয়তের কোন সম্পর্ক নেই। এভাবে লাশের সাথে আহাদনামা দেয়া জায়েজ নয়। বরং বিদআতি কাজ। তাই এ থেকে বিরত থাকা জরুরী।