Masail
100%

একই সূরা একই নামাযে বার বার পড়া

Question

একটি মাসিক পত্রিকার প্রশোত্তর কলামে জানতে পারলাম একাধিক সূরা মুখস্থ থাকা সত্বেও একই সূরা একই রাকা’আতে বারবার পড়া মাকরূহ্। আর বেহেশতী জেওর কিতাবে দেখলাম কোন নামাযে সূরা এমনভাবে নির্দিষ্ট করে নেয়া যে কখনও সেই সূরা ছাড়া অন্য সূরা পড়বে না এটা মাকরূহ। এটা কতটুকু ঠিক?

Answer

ফরজ নামাযে একই রাক’আতে একই সূরা বার বার পড়া মাকরূহ্। তবে নফল নামাযে এমন করা মাকরূহ্ নয়। তাছাড়া কোন নামাযের জন্য সূরা নির্ধারিত করে নেয়াও মাকরূহ্। সুতরাং প্রশ্নে বর্ণিত উভয় মাসআলাই সঠিক। [প্রমাণ: ফাতাওয়া কাজীখান, ১:১১৯, # হালাবী কাবীর, ৩৫৫, # দারুল উলূম ২:২]

ويكره تكرار السورة في ركعة واحدة من الفرائض ولا بأس بذلك في التطوع. (فتاوى قاضي خان:1/119)