Masail
100%
হিংসা বা হাসাদের প্রতিকার
Question
হিংসা বা হাসাদ থেকে বাঁচার উপায় কি? জানালে কৃতজ্ঞ হব।
Answer
(১) যার প্রতি হিংসা হয় তাকে আগে আগে সালাম করা। (২) সফরে যাতায়াতের সময় তার সাথে মুসাফাহা করা। (৩) তাকে হাদিয়া তুহফা দেওয়া। (৪) তাকে দাওয়াত করা। (৫) তার নেয়ামত বৃদ্ধির জন্য দু’আ করা। (৬) তার প্রশংসা করা। (৭) মনে মনে চিন্তা করবে যে, আল্লাহ পাক তাকে নেয়ামত দান করেছেন, আর আমি সেই নিয়ামত দূরীভুত হয়ে যাওয়া কামনা করছি এতো আল্লাহ পাকের সাথে মুকাবালা যা আদৌ আমার জন্য উচিত নয়।