হারাম উপার্জন

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 26, 2026লেনদেন কামাই রোজগার

Question

আমার পিতা বর্তমানে একটি সরকারি ব্যাংক এ কর্মরত। খুব সম্ভবত আমার পিতা ব্যাংকে সুদ বিষয় মাঝে মধ্যে কাজ করে থাকতে পারেন। অন্যদিকে আমার পিতার হালাল আয় আছে তবে সেটা ব্যাংক এর বেতন থেকে কম। আমি এখনও কোন আয় রোজগার করি না। এ অবস্থায় কি আমার পিতার খাবার এবং অন্যান্য আর্থিক সাহায্য গ্রহন করা কি আমার জন্য হারাম ?

Answer

আপনি উপার্জনে সক্ষম না হলে আপনার জন্য বাবার হারাম উপার্জন থেকে আর্থিক সহযোগিতা নিতে কোন সমস্যা নেই। তবে সমর্থ হলে বৈধ হবে না।সর্বাবস্থায় পিতাকে হারাম থেকে বাঁচতে অনুরোধ ও যথাসাধ্য বুঝাতে হবে।